মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ *** চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী *** লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫ *** জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন *** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে আগামী ৩রা আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। তবে এ দিন শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালু হবে।

আজ সোমবার (২৮শে জুলাই) বিকেলে গণমাধ্যমে এসব তথ্য জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বলেন, আজ বিকেলে অনুষ্ঠিত বৈঠকে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী ৩রা আগস্ট থেকে দিয়াবাড়ি ক্যাম্পাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালুর। আর অন্যান্য শ্রেণির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান গত সোমবার (২১শে জুলাই) বেলা ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এরপর আগুন ধরে যায়। এতে বৈমানিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সেদিনই ২২ জন নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, পরে নিহতের সংখ্যা বেড়ে হয় ৩৪ জন।

জে.এস/

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250