মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’ *** চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে : উপাচার্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল বলেছেন, ঢাবি এমন একটি বিশ্ববিদ্যালয়, যা গত একশ বছর ধরে তার রাজনৈতিক, সামাজিক দায়িত্ব এবং শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সমানভাবে পালন করে গেছে। ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয় ৩৩ লাখ গ্রাজুয়েট সৃষ্টি করেছে। এখন আমাদের পরিকল্পনা, বিশ্বের শিক্ষা মানচিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া। এটি যদি করতে হয়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন দুটির ওপরই গুরুত্ব দিতে হবে। তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়  উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হবে। 

সোমবার (১লা জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেক কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপাচার্য।

উপাচার্য বলেন, যে প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তা হলো, ২০৩৫ সাল নাগাদ এই বিশ্ববিদ্যালয়কে একটি উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। ২০৪৫ সালে এটাকে গবেষণাপ্রধান বিশ্ববিদ্যালয় করা।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মাস্টার প্লান হাতে নিয়েছি। মাস্টার প্লানের প্রথম অংশ অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। এছাড়া অ্যাকাডেমিক ডেভেলপমেন্টের যে প্ল্যান তা আমরা সরকারের কাছে পাঠিয়েছি। সে অনুযায়ী আমরা আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব শিক্ষা মানচিত্রে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবো।    

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয় ও হলগুলোতে পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়ানো এবং সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বিশ্ববিদ্যালয়ের থিম সং ও উদ্বোধনী সংগীত। পরে ১০৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটার মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। 

কেবি/ আই.কে.জে/

ঢাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জামায়াত নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250