শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

কিছুটা চ্যালেঞ্জ, কিছুটা বোধহয় ক্ষোভ। নিজের ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী সেটাই প্রকাশ করলেন। লিখেছেন, ‘বের করেন কোনো কিছু আমার—খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’

এই পোস্টের মাধ্যমে কার্যত নেটিজেনদের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেতা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন, এমন প্রমাণ থাকলে তা সামনে আনার আহ্বান জানান ওমর সানী।

তবে সেই চ্যালেঞ্জের জবাবে সামাজিক মাধ্যমে পালটা আক্রমণ শুরু হয় দ্রুতই। নেটিজেনদের একাংশ আলোচনায় টেনে আনেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত।

স্মরণ করিয়ে দেওয়া হয়, মৌসুমী একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এমনকি ২০১৯ সালের ১৬ই জানুয়ারি আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। সেদিন ছেলেকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে হাজির হলে তাকে ঘিরে ব্যাপক কৌতূহল ও সেলফির হিড়িক পড়ে।

যদিও শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি মৌসুমী। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলেই সক্রিয় নন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী ও অভিনেত্রী শিমলাসহ অনেকে। তারা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

তবে অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন, এমন অভিযোগে এই তারকারাই এখন সামাজিক মাধ্যমে তীব্র ট্রলের মুখে পড়ছেন।

ওমর সানীর ক্ষেত্রেও ঘটছে তার ব্যতিক্রম নয়। তার পোস্টের পর প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ সরাসরি তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেন, আবার কেউ অতীত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

এই প্রেক্ষাপটে ওমর সানীর পোস্টকে দেখা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি একটি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা হিসেবে। কারণ, তার আগে থেকেই শোবিজ অঙ্গনে আলোচনা চলছিল আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিলেন এমন শিল্পীরা হঠাৎ করেই ধানের শীষে ভোট চাইছেন।

বিশেষ করে নায়িকা শিমলার ঘটনা সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন। সেই তিনি এখন আবার ধানের শীষের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি খুবই ভাইরাল হয়েছে। একদিকে বিএনপিকে তারা এইসব বর্ণচোরা শিল্পীদের থেকে সাবধান হতে বলছেন, অন্যদিকে শিল্পীদের দায়বোধ নিয়েও প্রশ্ন তুলছেন।

তারই প্রেক্ষিতে ওমর সানী পোস্টটি দিয়েছেন বলে ধারণা নেটিজেনদের। পোস্টে মাত্র ১৩ ঘণ্টায় প্রায় ২৯ হাজারের বেশি রিয়েক্ট পড়ে এবং মন্তব্য জমা হয় প্রায় ৪ হাজার। তবে প্রতিক্রিয়াগুলো একমুখী নয়।

গতকাল সোমবার (৯ই ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এই একটি স্ট্যাটাসেই নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন চিত্রনায়ক ওমর সানী। পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি কার্যত নেটিজেনদের ছুড়ে দিয়েছেন।

ওমর সানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250