মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা *** রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা *** বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন *** ওসমান হাদিকে গুলি: 'সর্বদলীয় সমাবেশে' সংহতি জানালেও যায়নি বিএনপি *** আনিস আলমগীরের গ্রেপ্তার-রিমান্ডের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ *** অ্যাডিলেডের স্পিন–দুর্গে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসারকে নিল ইংল্যান্ড *** নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রত্যাশা জাতির মনে *** নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়: জিল্লুর রহমান *** আনিস আলমগীর ওয়ার জার্নালিস্ট, দেশে এরকম দ্বিতীয় জন নেই

লাল নোটিশের আবেদন

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে সাবেক আওয়ামী লীগের সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের’ (ইন্টারপোল) মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

আজ বৃহস্পতিবার (১০ই এপ্রিল) ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, প্রসিকিউশনের পক্ষ থেকে এ রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

তাজুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ আছে।

এ তালিকায় থাকা অন্যরা হলেন—সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক; সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ; আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক; সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত (এ. আরাফাত); ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস; সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক; সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।​

ইন্টারপোলের রেড নোটিস জারির অর্থ হলো- ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট দেশের সরকার ও বিচার বিভাগ বিচারের মুখোমুখি করতে অথবা দণ্ড কার্যকর করার জন্য খুঁজছে।

সদস্য দেশগুলো ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামির সম্পর্কে তথ্য বিনিময় করতে পারে। এ নোটিশের প্রেক্ষিতে কোনো দেশের সরকার কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তাকে গ্রেপ্তার করতে পারে।

এইচ.এস/

ইন্টারপোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250