বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

ইতিহাস বিকৃতির মাধ্যমে জুলাই ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক করা হয়েছে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ইতিহাস বিকৃতি এবং একচোখা বক্তব্যের মধ্য দিয়ে গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে। এটি প্রণয়নে সিপিবির সঙ্গে কথা বলা হয়নি। এর দায় সিপিবি নেবে না।

শুক্রবার (৮ই আগস্ট) বিকেলে ঢাকার পুরানা পল্টন মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন এ কথা বলেন। সিপিবির পল্টন থানার সম্মেলন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে রুহিন হোসেন বলেন, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কোনো সংস্কার আলোচনা, সনদ কিংবা ঘোষণাপত্র বাস্তবায়ন দূরে থাক, গ্রহণযোগ্যও হবে না। দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, হত্যা, দখলদারি ও চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, এ ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।

রুহিন হোসেন বলেন, সংস্কারের নামে অনেক আলোচনা হচ্ছে। তবে শ্রমিকের ন্যূনতম মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম, সবার কর্মসংস্থান ও জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা নিয়ে আলোচনা হচ্ছে না।

জে.এস/

সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250