শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’

পাঁচ হাজার টাকায় হবে স্তন ক্যান্সার সার্জারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাত্র পাঁচ হাজার টাকায় ৫০ জন দরিদ্র রোগীর স্তন ক্যান্সার সার্জারির ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। স্তন ক্যান্সার সচেতনতা দিবস ও মাস উপলক্ষ্যে ১৫০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (পহেলা জুলাই) ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই রোগের বিষয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

সাধারণ মানুষের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধকরণ এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরো পড়ুন: সরকারি হাসপাতালে সব সেবা হবে বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী 

বক্তারা বলেন, ঢাকা ও সারাদেশের জেলা-উপজেলায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও সহজ বাংলায় প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ এরইমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ বছর ফোরামের ৪৬টি সংগঠন যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর বাইরে বিভিন্ন সংগঠন এককভাবে কর্মসূচি পালন করবে।

এসময় ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ১৫০ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে স্তন ক্যান্সারের বিষয়ে জনমত গঠন ও সবাইকে উদ্বুদ্ধ করতে ফোরামের সদস্য সংগঠন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি প্রতীকী খরচে দরিদ্র রোগীদের স্তন ক্যান্সার অপারেশনে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে।

এইচআ/ 


স্তন ক্যান্সার ণস্বাস্থ্য নগর হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250