সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের *** ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক *** প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ *** চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর *** চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: হুমায়ুন কবির *** প্রাথমিকের অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগের বিষয়টি পর্যালোচনাধীন: শিক্ষামন্ত্রী *** আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা: গ্রেপ্তার ১৩

সকালের নাস্তায় স্বাস্থ্যকর ৫ খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমরা প্রত্যেকেই সকালের নাস্তায় হালকা কোনো খাবার খেয়ে থাকি। তবে সকালের খাবার এমন হওয়া উচিত যা খেলে ইতিবাচক প্রভাব পড়বে আপনার সারাদিনের কাজে। তাই সকালের খাবারের দিকে বিশেষ মনোযোগী হওয়া জরুরি। ভারতীয় পুষ্টিবিদ নমামি আগরওয়াল কিছু খাবার সম্পর্কে বলেছেন যেগুলো সকালের নাস্তার জন্য স্বাস্থ্যকর। চলুন জেনে নেওয়া যাক সকালের নাস্তায় বেশি স্বাস্থ্যকর ৫ খাবার সম্পর্কে-

১. মাখানা

মাখানা অনেকের কাছেই পরিচিত একটি বীজ। এই ক্রাঞ্চি রোস্টেড পদ্মের বীজ সকালের নাস্তা হিসেবে বেশ স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ মাখানা শক্তি জোগায় এবং মধ্য-সকালের সুগার ক্রেভিং দূর করতে সাহায্য করে।

২. নলেন গুড় (খেজুরের গুড়)

খেজুরের গুড় যা নলেন গুর নামেও পরিচিত। খেজুরের রস থেকে প্রাপ্ত এই প্রাকৃতিক মিষ্টি পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজের একটি সমৃদ্ধ ভান্ডার। খেজুরের গুড় ধীরে ধীরে এনার্জি বাড়াতে সাহায্য করে, যা আপনাকে দীর্ঘ সময় ধরে উদ্দীপিত রাখে।

আরো পড়ুন : জানেন কি, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কী খাওয়া উচিত?

৩. ঘি

মাখনের বদলে আপনার সকালের নাস্তায় ঘি যোগ করতে পারেন। এটি আপনার স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। ফ্যাটি অ্যাসিডের পরিপূর্ণ ঘি মস্তিষ্কের কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। এটি ভিটামিন শোষণেও সাহায্য করে।

৪. আখরোট

মস্তিষ্কের আকৃতির এই বাদামে ফাইবার, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড থাকে। আখরোট মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, মনোযোগ উন্নত করে এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে। যার ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকা সম্ভব হয়। সুতরাং, এটি আপনার সকালের খাবারে যোগ করে সুস্বাস্থ্য নিশ্চিত করুন।

৫. আমলকী

আমলকীর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি সকালের খাবারে যোগ করলে আরও বেশি উপকার পেতে পারেন। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল একটি প্রাকৃতিক শক্তি বৃদ্ধিকারী। আমলকী রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে, আপনাকে সুস্থ ও উজ্জীবিত থাকতে সাহায্য করে।

এস/কেবি


সকালের নাস্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ফের আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ফেনী সফরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে ২ হাজার পুলিশ

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250