শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

আইডি কার্ড ছাড়া ঢোকা যাবে না ইসিতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক সরকারি দফতরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। অনেক জায়গায় দাবি-দাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কও বিরাজ করছে। নির্বাচন কমিশনে (ইসি) হামলার আতঙ্কে সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতে পারবে না কমিশন ভবনে। 

মঙ্গলবার (৪ঠা সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

ইসির উপ-সচিব সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে নির্বাচন কমিশন সচিবালয়, IDEA-2 প্রকল্প, EVM প্রকল্প, SCDECS প্রকল্প, CBTEP প্রকল্প, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীকে অফিসিয়াল পরিচয়পত্র দর্শনীয়ভাবে ঝুলিয়ে প্রবেশ করা এবং দাফতরিক কার্যক্রম চলাকালীন সময়ে ঝুলিয়ে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়। এরপর ইসি সচিব শফিউল আজিম তা বাস্তবায়নের জন্য সেবা শাখাকে নির্দেশনা দেন।

ওআ/কেবি

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250