বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন অনেক উপদেষ্টা’—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘অনেকে বলে যে, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনাদের আমি স্পষ্ট বলতে চাই, আমি যেহেতু সরকারের একটি অংশে আছি এবং ছিলাম, আমি দেখেছি, সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে কীভাবে হারানো যায়, এ জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছেন।’

রোববার (২২শে ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহর এইচ-ব্লক আবাসিক এলাকায় খেলার মাঠের উন্নয়নকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, মহান রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন, যার কারণে আজকে জনগণই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে যে বিএনপি কতটুকু জনপ্রিয়।

চসিক মেয়র বলেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সড়কপথে যেসব এলাকা দিয়ে গেছেন, সেখানের সব আসন জিতেছে বিএনপি। শুধু বাঁশখালী আসনে একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট পড়ায় সেখানে অন্যজন জিতেছেন।

নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে চসিক মেয়র বলেন, ‘আমার রাজনৈতিক জীবনে শুধু একবার সেক্রেটারি পোস্ট হ্যান্ডেল করেছি, এরপর আমি মহানগর বিএনপির প্রেসিডেন্ট হয়েছি। আমি প্রেসিডেন্ট থেকে শুরু করেছি, সদস্য থেকে না। তবে আমার জীবনে একটা অনুশোচনা, আমি এখনো কোনো ক্রেডিবিলিটি নির্বাচনে ফেস করতে পারিনি। যে নির্বাচনে জনগণ উৎসবমুখর পরিবেশে আমাকে বা অন্য প্রার্থীকে ভোট দেবে।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি বলেন, ‘গত ১৬ বছরে দুবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, দুবারই আমাকে নির্বাচনের নামে নির্যাতনের শিকার হতে হয়েছে। এবার সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে। এ জন্যই আমি একটা নির্বাচন চাই, যেখানে আমার জনপ্রিয়তা আমি যাচাই করতে চাই। জনগণ আমাকে কতটুকু ভালোবাসে, তা দেখতে চাই।’

শাহাদাত হোসেন বলেন, ‘আজকে ২২ লাখ ভোটার চট্টগ্রাম শহরে রয়েছেন। এর মধ্যে কত পারসেন্ট ভোটার আমাকে চান, এটাও তো আমার একটা প্রাপ্তির ব্যাপার। আমার তো রাজনৈতিক জীবনে অনেক কিছু চাওয়ার আছে। চট্টগ্রাম শহরে কত লাখ আমাকে চান? আদৌ মানুষ আমাকে চান কি না?’

শাহাদাত আরও বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ারের ৩৯ বছর হয়ে গেছে। আমি যখন মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি শুরু করি, তখন ১৯৮৭ সাল। আজকে ২০২৬ সাল। আমি ছাত্রদলের সভাপতি পদ দিয়ে যাত্রা শুরু করেছি। আমি সেকেন্ড কোনো পোস্ট হ্যান্ডেল করিনি।’

শাহাদাত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250