বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

জিরো পয়েন্টে শিক্ষার্থীরা, দিচ্ছেন ফ্যাসিবাদবিরোধী স্লোগান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে জড়ো হয়ে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। 

রোববার (১০ই নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীদের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

সরেজমিনে জিরো পয়েন্ট চত্বরে দেখা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। 

এ সময় তারা আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; সহ নানারকম স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থী নাইমুর বলেন, যে দল ও সরকার দেশে ফ্যাসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমার ভাইবোনদের হত্যা করেছিল, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমরা কোনো লীগ চাই না, সেজন্যই আজ আমাদের এ অবস্থান কর্মসূচি।

তবে স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্টসহ আশপাশের সড়কের পরিস্থিতি। যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপির একজন পুলিশ সদস্য বলেন, আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে। 

সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব।

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। 

এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ওআ/ আই.কে.জে/

শিক্ষার্থীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250