শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

ডুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ১৭ই নভেম্বর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি আর্ক প্রোগ্রামের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ই নভেম্বর অনুষ্ঠিত হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ১৭ই নভেম্বর রোববার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা হবে।

আরো পড়ুন : অসচ্ছল ১৫০ শিক্ষার্থীকে মাসে ৫০০০ টাকা দেবে ঢাবি

পরদিন ১৮ই নভেম্বর সোমবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ই নভেম্বর) ডুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহকারী পরিচালক মো. জিয়াউল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত সকল তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এস/ আইকেজে

















ডুয়েট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250