মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ *** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী

ভোট দিতে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকেরা, গাজীপুর মহাসড়কে যানজটে ভোগান্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি পাওয়ায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদের মতো উৎসবের চিত্র দেখা যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত ভোট দিতে বাড়ি ফিরতে শুরু করেছেন গাজীপুরের কয়েক লাখ পোশাকশ্রমিক।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সোমবার (৯ই ফেব্রুয়ারি) বিকেলে পোশাক কারখানাগুলো থেকে ছুটি শুরু হলে বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে রওনা হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। ফলে থেমে থেমে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা দেশের উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়েছে। শুধু পোশাকশ্রমিক নয়, উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মৌসুমি কৃষিশ্রমিকেরাও ভোট দিতে গ্রামে ফিরছেন।

আজ মঙ্গলবার (১০ই ফেব্রুয়ারি) সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি লক্ষ করা গেছে। যাত্রীদের ভাষ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে যে সময় লাগত, এখন অনেক ক্ষেত্রে তার কয়েক গুণ বেশি সময় লাগছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে বিভিন্ন কারখানা থেকে ছুটি শুরু হলে কালিয়াকৈরের চন্দ্রা থেকে বাড়ইপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছিল। আজ মঙ্গলবার সকালে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও যাত্রীদের চাপ কমেনি।

বাড়িমুখী শ্রমিক ও যাত্রীরা জানান, ভোটে অংশ নিতে তারা উন্মুখ হলেও মহাসড়কে যানজট ও ভাড়া বেশি হওয়ার কারণে দুর্ভোগে পড়েছেন। অনেকে অভিযোগ করেছেন, ভিড়ের সুযোগ নিয়ে পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, নির্বাচনের কারণে পুলিশের বড় অংশ নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকায় মহাসড়কে পর্যাপ্ত জনবল মোতায়েন করা সম্ভব হয়নি। স্বল্প জনবল দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250