বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

আমেরিকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমেরিকা ইসরায়েলের নেৎজাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা এ ধরনের কোনো বিষয়ে অবগত নয়।

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়মিন নেতানিয়হু বলেছেন, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর একটা ইউনিটের ওপর যদি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়বো।

আরও পড়ুন: গাজায় নিহত মায়ের পেট থেকে জন্ম হলো জীবিত শিশুর

‘নেৎজাহ ইহুদা’ নামক পদাতিক ব্যাটালিয়নটি অতীতে ডানপন্থি সন্ত্রাস ও প্যালেস্টাইনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে।

২০২২ সালে ৭৮ বছর বয়সী প্যালেস্টাইনি-মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য। ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় ছিলেন।

২০২২ সালের ডিসেম্বরে ব্যাটালিয়নটিকে পশ্চিম তীরের বাইরে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এরপর থেকেই উত্তর ইসরায়েলে কাজ করেছে ইউনিটটি। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজা উপত্যকায়ও মোতায়েন করা হয়েছে এটিকে।

সূত্র: ইউএসএ টুডে, বিবিসি

এসকে/ 

বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার নিষেধাজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250