রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

বসন্ত-ভালোবাসার উৎসবে মেতেছে ঢাবির বকুলতলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

চারিদিকে ফুলের গন্ধ, গাছে গাছে কোকিলের কুহুডাক যেন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। পয়লা ফাল্গুন আজ। ছন্দ, সুরে চলছে বসন্তবরণ উৎসব। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় মানুষের ভিড়। বসন্ত-ভালোবাসার আমেজে সবাই মেতেছে এ উৎসবে।

শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) সকালে চারুকলার বকুলতলায় গিয়ে দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় সেতারে রাগ বসন্তমুখারী বাদন দিয়ে শুরু হয় আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার আয়োজনে সমবেত গান, নৃত্য, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামের এ আয়োজন।

নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে প্রতি বছরই এ উৎসবের আয়োজন করে আসছেন বলে বক্তব্যে জানিয়েছে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের সদস্যরা। এবারের ১৪৩১ বঙ্গাব্দের বসন্ত উৎসবটি ৩১তম।

আই.কে.জে/                                           


ঢাবির বকুলতলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250