শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। সোমবার (২৬শে আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে পুরোদমে যাত্রী পারাপার চলছে। এর আগে, রোববার (২৫শে আগস্ট) বিকেলে বিশেষ বিবেচনায় সীমিত পরিসরে যাত্রী পারাপার করা হয়। 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পাঁচ দিন পর সোমবার দুপুর সোয়া ১২টা থেকে পুরোদমে যাত্রী পারাপার শুরু হয়। এর আগে, রোববার বিকেল থেকে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে যাত্রীদের পারাপার করতে দেওয়া হয়। বন্যার কারণে যারা ভারতে কিংবা বাংলাদেশে আটকা পড়েছিলেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে—এমন যাত্রীদের বিশেষ বিবেচনায় পারাপারের সুযোগ দেওয়া হয়। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সাতজন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন।

আরও পড়ুন: ভারতীয় মানব পাচারকারী হাতেনাতে আটক, ৩ বাংলাদেশি নারী উদ্ধার

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। পরদিন বুধবার সকাল থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢল আসতে শুরু করে। পানির প্রবল স্রোতে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে যাওয়ার আখাউড়া-আগরতলা সড়কের আবদুল্লাপুর এলাকায় অস্থায়ী বেইলি সেতু ভেঙে যায়। এতে ইমিগ্রেশন চেকপোস্ট প্লাবিত হওয়ায় গত বুধবার সকাল ১০টার পর ইমিগ্রেশনের সব কার্যক্রমসহ যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়।

এসি/ আই.কে.জে/

আখাউড়া বন্দর যাত্রী পারাপার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250