বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৪

#

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) এক এক্স পোস্টে (সাবেক টুইটার) তিনি এসব অভিযোগ এনে বাংলাদেশের কড়া সমালোচনা করেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

তবে তার সময়ে এমনটি কখনো ঘটেনি বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘কমলা (আরেক প্রেসিডেন্ট প্রার্থী) ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের জন্য বিপর্যয় হয়ে এসেছেন। কিন্তু আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে পুনরায় শান্তি ফিরিয়ে আনবো!’

ট্রাম্প আরও লিখেছেন, ‘উগ্র বামপন্থিদের হাত থেকে আমরা যুক্তরাষ্ট্রের হিন্দুদের রক্ষা করবো। তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করবো। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারিত্ব আরও জোরদার করবো।’

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘উচ্চ কর ও আরও বিধিনিষেধ জারি করে কমলা হ্যারিস আপনাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন। যেখানে আমি কর কমিয়েছি, বিধিনিষেধ কমিয়েছি, যুক্তরাষ্ট্রের শক্তির বিকাশ ঘটিয়েছি এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং উৎকৃষ্টভাবে আমরা সেটা আবার করবো। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে মহান করে তুলবো।’

পরিশেষে তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান এবং বলেন, ‘আশা করি, আলোর এই উৎসব অশুভকে তাড়িয়ে মঙ্গলের বিজয় নিয়ে আসবে।’

আই.কে.জে/


ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250