শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বসুন্ধরাকে আশা দিয়ে ইরাকি ক্লাবের কোচ হয়ে গেলেন তিনি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আজ মঙ্গলবার (১২ই আগস্ট) কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।

গতকাল নিজেদের ইনস্টাগ্রাম পেজে ফারিয়াসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে দুহোক। কুয়েত, কাতার, মিসর, থাইল্যান্ড, চীন, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৫৮ বছর বয়সী ফারিয়াসের। ২০০৯ সালে এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়নস লিগে কোরিয়ান ক্লাব পোহাং স্টিলার্স তার অধীনে চ্যাম্পিয়ন হয়। ক্লাব বিশ্বকাপে সেবার তৃতীয় হয় তার দল।

কোচ হিসেবে এই ব্রাজিলিয়ানের অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ক্লাবের দায়িত্ব সামলেছেন। সামলেছেন ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব। ২০০১ সালে তাদের জিতিয়েছিলেন সাউথ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এশিয়ায় বেশ লম্বা সময় ধরেই কোচিং করিয়েছেন ফারিয়াস। সব শেষ ছিলেন কুয়েতি ক্লাব কাজমা এসসির ডাগআউটে।

ফারিয়াসকে সরে দাঁড়ানোয় প্রধান কোচ ছাড়াই আজ মাঠে নামবে বসুন্ধরা। কাতারে দলটির সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। অভিষেক ম্যাচে তিনি কেমন করেন, সেটাই দেখার অপেক্ষা।

গত মৌসুমে লিগ জিততে না পারায় কোচ ভালেরিউ তিতার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বসুন্ধরা। যদিও তার অধীনে ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জিতেছে তারা। পারিশ্রমিক বকেয়া নিয়ে বসুন্ধরার বিরুদ্ধে ফিফায় অভিযোগও করেন তিতা।

জে.এস/

বসুন্ধরা কিংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250