শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গরুর মাংসের দাম সস্তা করার কথা বলে অনেকেই মাংস আমদানির অনুরোধ করে থাকেন। মাংস খাওয়ার জন্য বিদেশ থেকে আমদানি নয় বরং গবাদি পশুর মানোন্নয়নে গরু আমদানি করবো।

উপদেষ্টা বুধবার (৫ই ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মিলিত খামারি পরিষদ আয়োজিত প্রান্তিক খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রতি আহ্বান জানিয়ে  উপদেষ্টা বলেন, বিল-বাওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওড়ের ইজারা দেওয়া যাবে না।  

উপদেষ্টা আরও বলেন,  আমাদের দুধ আছে কিন্তু ভান্ডার নেই। এবার আমরা ক্যাটেল হাব তৈরির মাধ্যমে দুধের ভান্ডার গড়ে তুলবো। সরাসরি খামারিদের কাছ থেকে যাতে টাটকা দুধ মানুষ কিনতে পারে সেই ব্যবস্থা করা হবে। শৈলকুপাসহ জেলার খামারিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, বর্তমান সরকার একটি সুস্থ ও মানবিক পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। সমাজে কোন বৈষম্য থাকবে না এমন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: ১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন

এসি/ আই.কে.জে/

প্রাণিসম্পদ উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250