মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আজ ঢাকায় আসছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারপারসন ভ্যালেরিয়াঁ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে আজ মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) ঢাকায় আসছেন বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, টিআইবির কার্যক্রম, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা বিনিময় তার এই সফরের মূল উদ্দেশ্য।

টিআইবির অতিথি হিসেবে বাংলাদেশে আসছেন ভ্যালেরিয়াঁ। ২০২৩ সালে টিআই পরিচালনা পর্ষদের চেয়ার নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

তিন দিনের সফরে টিআইবির কর্মী, টিআইবির উদ্যোগে দেশের ৪৫টি অঞ্চলে স্বেচ্ছাসেবাভিত্তিক সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, তরুণদের প্ল্যাটফর্ম ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন টিআই চেয়ারপারসন।

পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন, নাগরিক সমাজের সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে তার মত বিনিময় করার কথা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভ্যালেরিয়াঁ টিআইয়ের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২০১৯ সাল থেকে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে কাজ করেছেন। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি টিআই-ফ্রান্সের বোর্ড সদস্য হিসেবে অবৈধ অর্থপ্রবাহ ও পাচার, সংশ্লিষ্ট কৌশলগত আইনি পদক্ষেপ, রাজনৈতিক শুদ্ধতা ইত্যাদি বিষয়ে কাজ করেছেন।

এর আগে তার নেতৃত্বে টিআই সেক্রেটারিয়েটের উদ্যোগে ব্যবসায়িক শুদ্ধতার অংশ হিসেবে জি-২০ পর্যায়ে আর্থিক নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধবিষয়ক অধিপরামর্শ কার্যক্রম শুরু হয়।

জে.এস/

ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250