মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

প্রিয়াঙ্কার সঙ্গে ‘পরকীয়া’র গুঞ্জন নিয়ে যা বলেছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের পর্দায় তাদের রসায়ন ছিল আগুনের মতো। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সেই জাদুকরী উপস্থিতি আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে পর্দার সেই রোমান্স বাস্তবেও গড়িয়েছিল বলে বলিপাড়ায় জোর গুঞ্জন ছিল একটা সময়। সেই গুঞ্জনের জেরে কম কাঠখড় পোড়াতে হয়নি ‘দেশি গার্ল’কে। এমনকি তাকে বলিউড ছাড়তে বাধ্য করা হয়েছিল বলেও চাউর আছে।

দীর্ঘ সময় পর সেই পুরনো প্রসঙ্গ আবারও আলোচনায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে প্রিয়াঙ্কাকে নিয়ে হওয়া নোংরা কটাক্ষ ও ট্রলের কড়া জবাব দিয়েছিলেন বলিউড বাদশা। প্রকাশ করেছিলেন নিজের ক্ষোভ ও প্রিয়াঙ্কার প্রতি অগাধ সম্মান।

‘নারীদের অসম্মান করা হচ্ছে’ ভাইরাল হওয়া সেই সাক্ষাৎকারে শাহরুখকে বেশ আক্ষেপের সুরে কথা বলতে দেখা যায়। তিনি বলেছিলেন, “সবচেয়ে খারাপ লাগে যখন আমার সঙ্গে কোনো নারী কাজ করার পর তার দিকে আঙুল তোলা হয়। প্রিয়াঙ্কাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমি নারীদের সম্মান করি, আর প্রিয়াঙ্কাকে করা এই আচরণ অত্যন্ত অমর্যাদাকর।”

‘ও আমার হৃদয়ের খুব কাছের’ গুঞ্জন ছিল, প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই শাহরুখের সুখের সংসারে ঝড় উঠেছিল। তবে শাহরুখ বরাবরই প্রিয়াঙ্কাকে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্বীকার করেছেন। সেই সাক্ষাৎকারে কিং খান বলেন, “ও আমার অন্যতম সেরা বন্ধু। ও আমার হৃদয়ের খুব কাছের মানুষ। কাজ করতে গিয়ে অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু অহেতুক গুজবের কারণে সেই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ও একটি ছোট্ট মেয়ে। মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে আজ পর্যন্ত ওর যে সফর, সেখানে ও কঠোর পরিশ্রম করেছে।”

বন্ধুত্বের স্মৃতিচারণ ক্যামেরার সামনে ও পেছনে— দুই জায়গাতেই তারা চমৎকার সময় কাটিয়েছেন উল্লেখ করে শাহরুখ আরও বলেন, “বন্ধু হিসেবে যখন দেখি তাকে নিয়ে বাজে কথা হচ্ছে, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।”

উল্লেখ্য, বহু বছর হয়ে গেল শাহরুখ ও প্রিয়াঙ্কাকে আর এক ফ্রেমে দেখা যায় না। প্রিয়াঙ্কা এখন হলিউডে থিতু হয়েছেন, আর শাহরুখ বলিউড শাসন করছেন নিজের মতো করে। তবুও ভক্তদের মনে আজও প্রশ্ন থেকে যায়— সত্যিই কি তাদের মধ্যে কেবল বন্ধুত্বই ছিল?

জে.এস/

শাহরুখ খান প্রিয়াঙ্কা চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250