মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘ধুরন্ধর’–এর কাছে পাত্তাই পাচ্ছে না ‘অ্যাভাটার’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রণবীর সিং অভিনীত আদিত্য ধর পরিচালিত স্পাই-অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’ যে তৃতীয় সপ্তাহান্তে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এর উদ্বোধনী সপ্তাহান্তের আয়কে বিশাল ব্যবধানে ছাপিয়ে যাবে—এমন ভবিষ্যদ্বাণী করলে হয়তো অনেকেই তা হাস্যকর বলে উড়িয়ে দিতেন।

কিন্তু ভারতীয় বক্স অফিসে ঠিক সেটাই ঘটেছে। রণবীর সিংয়ের ছবিটি একের পর এক নতুন রেকর্ড গড়ে হলিউডের বহুল আলোচিত সিনেমাটিকে অনেক পেছনে ফেলে দিয়েছে। তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার।

বক্স অফিস বিশ্লেষক সাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর প্রথম দিনে গত শুক্রবার আয় করেছে ১৯ কোটি রুপি—যা ২০২২ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর প্রথম দিনের আয়ের প্রায় অর্ধেক। পরবর্তী দুই দিনে ছবিটি কিছুটা গতি পায়। শনিবার আয় দাঁড়ায় ২২.৫ কোটি রুপি এবং রোববার ২৫.৭৫ কোটি রুপি।

সব ভাষা মিলিয়ে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এর প্রথম সপ্তাহান্তে ভারতে মোট আয় ৬৭ কোটি রুপি। তবে এই সময়েই ছবিটি কঠিন প্রতিযোগিতার মুখে পড়ে ‘ধুরন্ধর’–এর সঙ্গে, যা মুক্তির তৃতীয় সপ্তাহান্তেও অভূতপূর্ব দাপট দেখিয়েছে।

শুক্রবার থেকে রোববার—এই তিন দিনে ‘ধুরন্ধর’ আয় করেছে ৯৯ কোটি রুপি। এর মধ্য দিয়ে ছবিটি সর্বকালের সেরা তৃতীয় সপ্তাহান্তের আয়ের নতুন রেকর্ড গড়েছে। এত দিন এই রেকর্ড ছিল ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’–র দখলে, যার তৃতীয় সপ্তাহান্তের আয় ছিল ৬০ কোটি রুপি।

বক্স অফিসে যেন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহে ছবিটির আয় ছিল ২১৮ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহের হিসাব অনুযায়ী যোগ হয় আরও ২৬১ কোটি রুপি।

তৃতীয় সপ্তাহান্তের সংগ্রহ যুক্ত হওয়ার পর ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৭৯ কোটি রুপি। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই এটি ৭০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, বড়দিনের ছুটিতেও বক্স অফিসে আধিপত্য বজায় রাখবে ‘ধুরন্ধর’। এই সময়ে ছবিটির একমাত্র নতুন প্রতিদ্বন্দ্বী হবে রোমান্টিক কমেডি ‘তু মেরি, মেঁ তেরা, মেঁ তেরা, তু মেরি’, যা মুক্তি পাচ্ছে ২৫শে ডিসেম্বর।

ছবিটিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। পরিচালনায় রয়েছেন সমীর বিদ্বান্স, যিনি এর আগে ২০২৩ সালের রোমান্টিক ড্রামা ‘সত্যপ্রেম কি কথা’ পরিচালনা করেছিলেন।

জে.এস/

ধুরন্ধর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250