শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওটিটিতে আসছে শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘গুলমোহর’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ৬ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘গুলমোহর’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ভারতের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। দর্শকরা প্রথমবারের মতো দেশি সিরিজে দেখতে পাবেন তাকে।

চরকি অরিজিনালে ‘গুলমোহর’ নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। এতে আরও অভিনয় করেছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন ও মোস্তফা মনোয়ারসহ অনেকে।

শাশ্বত চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে অনেক কিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বললো বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।’

চরকিতে নির্মাতা শাওকীর প্রথম নির্মাণ ‘গুলমোহর’ মুক্তি পাবে আগামী ১৪ই মে মধ্যরাতে। এ সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর পর্দায় ফিরছেন শাওকী।

এইচ.এস/

শাশ্বত চট্টোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250