রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী

‘জলি এলএলবি ৩’ নিয়ে অভিযোগ, অক্ষয় ও আরশাদকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মুক্তির আগে আদালত অবমাননার অভিযোগ উঠেছে বলিউড সিনেমা ‘জলি এলএলবি ৩’-এর বিরুদ্ধে। একই অভিযোগে সিনেমার অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসিসহ সিনেমার পরিচালক সুভাষ কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিনজনকেই আগামী অক্টোবরে হাজিরা দিতে হবে আদালতে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুনের আদালতে জলি এলএলবি ৩ সিনেমার তিন শিল্পীর বিরুদ্ধে অভিযোগটি দাখিল করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জলি এলএলবি ৩ সিনেমায় বিচারব্যবস্থাকে উপহাস করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মান করা হয়েছে।

ওয়াজেদ রহিম খান এক বিবৃতিতে বলেন, এ সিনেমায় এমন একটি দৃশ্য রয়েছে, যেখানে বিচারকদের ‘মামু’ বলে সম্বোধন করা হয়েছে, যা অত্যন্ত অবমাননাকর ও অপমানজনক। এ ছাড়া আইন পেশাকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে, যা আইনজীবী ও বিচারপতিদের মর্যাদায় আঘাত করে।

আইনজীবী আরও বলেন, ‘আইনজীবী ও বিচারপতিদের সম্মান রক্ষা করা উচিত। এ কারণে আমি আদালতে আবেদন করেছি। এ সিনেমায় যে ভাষা ও আচরণ ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ অনুচিত। তাই আদালতে বিষয়টি উপস্থাপন করতে এবং অভিযুক্ত ব্যক্তিদের হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।’

সিনেমার প্রথম টিজার প্রকাশের পরই এই অভিযোগ করা হয়। টিজারে অক্ষয় ও আরশাদের চরিত্রের মধ্যে আইনি লড়াইয়ের কিছু ঝলক দেখানো হয়, যা নিয়ে আপত্তির সূত্রপাত।

২০১৩ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘জলি এলএলবি’। এতে জলি চরিত্রে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি। ২০১৭ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় পর্বে জলি চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমারকে। এবার তৃতীয় পর্বে একসঙ্গে হাজির হচ্ছেন দুই জলি। আগামী ১৯শে সেপ্টেম্বর মুক্তি পাবে জলি এলএলবি ৩।

জে.এস/

বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও

🕒 প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250