সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

দেশের চেহারা বদলে গেছে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। দেখেন আজ দেশের চেহারা বদলে গেছে, সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। 

শুক্রবার (৮ই মার্চ) সকালে দিনাজপুরের খানসামায় গোয়ালডিহি বাংলা ভাষা কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপজেলার এই কলেজে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করে। কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা সগৌরবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তারপর তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এত দূর নিয়ে এসেছেন। তাতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে।

আরও পড়ুন: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়াল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলারে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম প্রমুখ।

এসকে/ 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250