শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

বাউবিতে এসএসসি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আজ (৫ই জানুয়ারি) থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘ওপেন স্কুল’ পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন শুরু হয়েছে। দুই মাস ধরে চলবে এ ভর্তি প্রক্রিয়া।

সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ভর্তির যোগ্যতা

ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে যাদের ওই বিষয়ে কোনো সনদ নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে; তবে এ ক্ষেত্রে বয়স হতে হবে ১৪ বছর (৩১/১২/২০২৪ তারিখে)।

আরো পড়ুন : পাঠ্যবই অনলাইন ভার্সন ডাউনলোড করবেন যেভাবে

আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ জন্য ভর্তির আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, তারিখ, মানবণ্টন ও পরীক্ষা কেন্দ্র এবং ভর্তি পরীক্ষার যাবতীয় বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। 

ভর্তি সংক্রান্ত জরুরি প্রয়োজনে ০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২ এই নম্বরগুলোয় যোগাযোগ করা যাবে।

এস/  আই.কে.জে/

বাউবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250