শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

পাঠ্যবই অনলাইন ভার্সন ডাউনলোড করবেন যেভাবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে নতুন শিক্ষাবর্ষে পুরোনো শিক্ষাক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। পাঠ্যবইয়ে অনেক বিষয়বস্তু সংযোজন–বিয়োজন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে যার পিডিএফ কপি এনসিটিবি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার্থীদের সুবিধার জন্য পাঠ্যবই ডাউনলোডের ৫টি ধাপ নির্ধারণ করে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এই ধাপগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা সহজেই বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে।

বই ডাউনলোডের ধাপসমূহ :

১. প্রথম ধাপে ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে বলা হয়েছে;

২. দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠপুস্তকের ভালিকার বিস্তারিত বাটন অথবা পাঠপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকায় ক্লিক করতে বলা হয়েছে;

৩. তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক–প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরে  ক্লিক করতে বলা হয়েছে;

৪. চতুর্থ ধাপে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করুন বলা হয়েছে;

৫. পঞ্চম ধাপে, যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করতে বলা হয়েছে।

ওআ/কেবি 

পাঠ্যবই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250