বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট করলে দেওয়া যাবে রিপোর্ট, ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ব্যাপারে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আজ শনিবার (২০শে ডিসেম্বর) থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে এ রিপোর্ট গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।  

শুক্রবার দিবাগত (১৯শে ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পোস্টে তিনি উল্লেখ করেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট আগামীকাল থেকে সরাসরি রিপোর্ট করুন। whatsapp নাম্বার 01308332592. মেইল করুন এই ই-মেইলে notify@ncsa.gov.bd

তিনি লেখেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আগামীকাল (আজ) থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাইয়ের পরে বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফরমগুলোতে রিপোর্ট করবে। 

উল্লেখ্য, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না, সরকার শুধু যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফরমের কাছে রিপোর্ট করতে পারে। 

মনে রাখবেন, হেট speech, যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়— সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ। সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হোন।

জে.এস/

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250