সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নারী ত্রিদেশীয় টুর্নামেন্ট

মালয়েশিয়া-আজারবাইজানের র‍্যাংকিং নিয়ে ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারী এশিয়ান কাপকে সামনে রেখে আজ (২৬শে নভেম্বর) ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নামবে বাংলাদেশ। দুই প্রতিপক্ষ মালয়েশিয়া-আজারবাইজানের বিপক্ষেই চূড়ান্ত প্রস্তুতি নেবেন আফঈদা খন্দকাররা।

ত্রিদেশীয় টুর্নামেন্টের দুই প্রতিপক্ষই বাংলাদেশের থেকে র‍্যাংকিংয়ের বেশ এগিয়ে। তকে ফিফা র‍্যাংকিং নিয়ে চিন্তা করছেন না আফঈদা।

জাতীয় স্টেডিয়ামে হওয়া আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা অবশ্যই আজারবাইজান ও মালয়েশিয়ার সঙ্গে ভালো খেলার চেষ্টা করব। তারা হয়তো আমাদের চেয়ে র‍্যাংকিংয়ে এগিয়ে, তবু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪ নম্বরে। অন্যদিকে ৯২তম মালয়েশিয়ার বিপরীতে আজারবাইজান ৭৪তম স্থানে রয়েছে।

আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। তাদের বিপক্ষে থাইল্যান্ড ম্যাচের ভুলগুলো করতে চান বলে জানিয়েছেন আফঈদা। তিনি বলেছন, ‘আমরা থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলেছি, সেখানে কী কী ভুল হয়েছে, সেটা দেখেছি। এই ম্যাচগুলোতে একই ভুল কেউ করতে চাইবে না।'

হাই লাইন ডিফেন্সে খেলে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। ত্রিদেশীয় টুর্নামেন্টে সেই কৌশলে খেলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আফঈদা বলেছেন, ‘সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। আমরা অবশ্যই চেষ্টা করব (হাই লাইন ডিফেন্স মানিয়ে নিতে)। এর আগে আমরা ওভাবে খেলিনি। এখন কোচ সেভাবে খেলাচ্ছেন। আমরা অবশ্যই চেষ্টা করছি কোচের কথা মতো চলার। অবশ্যই এটা ভালো হবে। ইনশাআল্লাহ, ভালো ফল পাব।’

জে.এস/

নারী ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250