রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু *** নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ *** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী

ভারত-পাকিস্তান সংঘাত

সীমান্তের ৩৩টি জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী ৩৩টি জেলার পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ বুধবার (৭ই মে) বিকেলে ‘পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ-২০২৪’ এর চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজনে গিয়ে সংবাদিকদের তিনি এ কথা জানান। রাজধানীর গুলশানের শুটিং স্পোর্টস ফেডারেশনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

আইজিপি এ সময় বলেন, ‘ভারত ও পা‌কিস্তানের সংঘাত ঘিরে বাংলা‌দে‌শের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, সেজন্য সীমান্তের জেলাগুলোর এসপিদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের (ভারত-পাকিস্তান) সংঘাতময় পরিস্থিতিতে যাতে কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা দে‌শে প্রবেশ কর‌তে না পা‌রেন, সে বিষয়ে সীমান্তের ওই এসপিদের সতর্ক করা হ‌য়ে‌ছে।’

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের ৩৩টি সীমান্তবর্তী জেলার মধ্যে ৩০টি রয়েছে ভারতের সঙ্গে এবং ৩টি মিয়ানমারের সঙ্গে।

এদিকে ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল, তা গতকাল মঙ্গলবার (৬ই মে) দিবাগত রাতে ভারত-পাকিস্তানে সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধে রূপ নেয়। এতে পার্শ্ববতী দেশ হিসেবে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।

এইচ.এস/

পুলিশ মহাপরিদর্শক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চিন্ময়ের কথা তুলে বাঙালি হিন্দুদের পৃথক রাজ্যের গুরুত্ব বোঝালেন শুভেন্দু

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

‘পরকীয়া’ সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250