মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ধূমকেতু দেখতে এসে চাঁদ দেখলেন দর্শনার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ৭১ বছর পর সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করছিল ধূমকেতু ১২পি/পনস-ব্রুকস। কিন্তু রাজশাহীতে সব আয়োজন শেষ করলেও মেঘলা আবহাওয়ার কারণে ঢাকা পড়েছিল ডেভিল ধূমকেতু।

রোববার (২১শে এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও দেখা মেলেনি সেই ধূমকেতুর। তবে দর্শকরা টেলিস্কোপে চাঁদ দেখতে পেয়েও খুশি হয়েছেন।

রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন উদ্যোগে রোববার সন্ধ্যায় ডেভিল ধূমকেতু এবং বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তবে পর্যবেক্ষণের সময় আকাশ মেঘলা থাকায় আগত দর্শকরা কেবল চাঁদ দেখতে পেরেছেন। রাজশাহী মহানগরের টি-বাঁধ পদ্মার পাড়ে বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে এই ব্যাতিক্রমী আয়োজন।

আর এই ধূমকেতুটির নাম ১২পি/পনস-ব্রুকস। যা অনেকটা গরুর শিংয়ের মতো দেখতে।

বলা হচ্ছে, এটি ২৯ কিলোমিটার ব্যসের। প্রতি ৭১ বছর পরপর এটি দেখা যায়। তাই ২০৯৫ সালের আগে একে আর দেখা যাবে না। ধূমকেতুটি ধূলিকণা, শিলা ও বরফ দিয়ে তৈরি।

১৩৮৫ সালে চীনা জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম এই ধূমকেতু দেখতে পান। এরপর ১৪৫৭ সালে দেখেছিলেন এক ইতালীয় জ্যোতির্বিদ। তবে নামকরণ করা হয়েছে আরও পরে।

তাই এই দুই জ্যোতির্বিজ্ঞানীর নামানুসারেই তার নাম রাখা হয়। ১৮১২ সালে ফরাসি জ্যোতির্বিদ জিন-লুই পনসের নামানুসারে ধূমকেতুর প্রথম অংশ ও ১৮৮৩ সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম ব্রুকসের নামানুসারে এর দ্বিতীয় অংশের নামকরণ করা হয়েছে।

আয়োজকরা বলছেন, দীর্ঘ ৭১ বছর পর ডেভিল ধূমকেতুর সূর্যের সবচাইতে কাছে অবস্থান করছিল। সূর্যাস্তের সময় থেকে ঘণ্টাখানেক ধূমকেতুটি পশ্চিম আকাশে অবস্থান করার কথা ছিল এটির। সেই অনুযায়ী প্রস্তুতিও শেষ করা হয়েছিল। কিন্তু মেঘযুক্ত আকাশ থাকায় শেষ পর্যন্ত কেবল দেখা মিলেছে চাঁদের।

আগ্রহী সব দর্শনার্থীর জন্যই টেলিস্কোপে চাঁদ পর্যবেক্ষণ ক্যাম্পটি উন্মুক্ত ছিল। অনেকে টেলিস্কোপে প্রথমবারের মতো চাঁদ দেখতে পেরে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন।

ওআ/


চাঁদ ধূমকেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250