শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পুতিনকে রুশ ভাষায় অনুবাদ করা গীতা উপহার মোদির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবিসূত্র: হিন্দুস্তান টাইমস।

দুই দিনের ভারত সফরে রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিরল কূটনৈতিক সৌজন্যে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যায় রানওয়েতে দাঁড়িয়েই করমর্দনের পর পুতিনকে আলিঙ্গন করে নয়াদিল্লি-মস্কো সম্প্রীতির বার্তা দেন তিনি। তার পর একই গাড়িতে রওনা হন তারা। সূত্র : হিন্দুস্তান টািইমস। 

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদকৃত গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ নিয়ে একটি পোস্ট দেন মোদি। এতে তিনি লিখেছেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিনকে এক কপি গীতা উপহার দিয়েছি। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয় গীতা।'

চার বছরেরও বেশি সময় পর এটি পুতিনের প্রথম রাষ্ট্রীয় ভারত সফর। তিনি ২৩তম বার্ষিক ভারত–রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছেন। ২৭ ঘণ্টার সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সংকট শুরুর পর এটিই পুতিনের প্রথম ভারত সফর এবং তিনি দুই দিনের জন্য ভারতে অবস্থান করবেন।

এনডিটিভি বলেছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি। আজ শুক্রবার (৫ই ডিসেম্বর)  সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে।

এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপক্ষীয় আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দরাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি।

তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের।

জে.এস/

নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250