শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে খেতে পারেন এই খাবারগুলো

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমের দিন এলেই ব্রণের সমস্যা জেঁকে বসে। মূলত দেহে পানির অভাব, ঘাম, দূষণ আর তৈলাক্ত ত্বকের কারণে এ সমস্যা বাড়ে। এছাড়া বয়স, হরমোনের ভারসাম্যহীনতা ও খাদ্যাভ্যাসের জন্যও এটি হয়ে থাকে। তাই এই গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে খেতে পারেন এই খাবারগুলো -

ভিটামিন সি সমৃদ্ধ খাবার

দেহে ভিটামিন সি’র ঘাটতি থাকলে ত্বকের প্রদাহ বাড়ে। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে। গরমে দেহে ভিটামিন সি’র ঘাটতি পূরণ করতে পেয়ারা, লেবুর রস খেতে পারেন।

আরো পড়ুন : এই গরমে শুধু নারী নয়, পুরুষের ত্বকেরও প্রয়োজন বিশেষ যত্ন!

ফাইবার সমৃদ্ধ খাবার

রোজ সকালের জলখাবারে ৩০ গ্রাম ফাইবার থাকলে ব্রণর সমস্যা কমবে। আপেল, বিনস, গাজর, ওটস, কিনোয়া, ডালিয়ার মতো খাবারে সহজেই ফাইবার পেয়ে যাবেন।

কাবলি ছোলার সালাদ

সাধারণত কাবলি ছোলা খাওয়া হয় দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করতে। কিন্তু এই খাবারের গ্লাইসেমিক সূচক কম এবং দেহের পিএইচ স্তরের ভারসাম্য রক্ষা করে। ত্বকের সিবাম উৎপাদনকে নিয়ন্ত্রণে রাখে এটি। কাবলি ছোলা সেদ্ধ করে শসা, পেঁয়াজ ও টমেটো দিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন। টমেটোর মধ্যে লাইকোপেন, ভিটামিন এ, সি ও কে রয়েছে, যা ব্রণের হাত থেকে মুক্তি দেবে।

কুমড়ার দানা

বিকেলের স্ন্যাকসে রাখতে পারেন কুমড়ার দানাকে। এই খাবারের মধ্যে নিয়াসিন, বিটা-ক্যারোটিন, রিবোফ্ল্যাভিন, বি৬ ও ফলেত রয়েছে যা ত্বকে রক্তসঞ্চালন উন্নত করে এবং ব্রণের হাত থেকে মুক্তি দেবে। এছাড়াও কুমড়ার দানা অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক ও ফাইবারে পরিপূর্ণ।

টক দই

টক দই ত্বকে মাখলে যেমন একাধিক সমস্যা থেকে রেহাই মেলে, তেমনই খেলেও ব্রণের সমস্যা কমে। টক দই ব্রণের প্রদাহ কমাতে সহায়ক। টক দইয়ের পাশাপাশি আপনি প্ল্যান্ট-বেসড মিল্ক অর্থাৎ আমন্ড মিল্ক বা সোয়া মিল্ক, তোফু ইত্যাদি খেতে পারেন।

পানি ছাড়া গতি নেই

এই গরমে শরীর ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হলে পানিই খেতে হবে। পানি ত্বককে টক্সিন ও ব্যাকটেরিয়ার হাত থেকে সুরক্ষিত রাখে। এই গরমে যত বেশি পানি খাবেন, ব্রণের হাত থেকে মুক্তি মিলবে।

এস/  আই.কে.জে

টিপস ব্রণমুক্ত ত্বক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250