শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

জন্মদিনে ছোট মেয়ের সারপ্রাইজ নিয়ে যা বললেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

নব্বই দশক থেকে শুরু করে এখনও অবধি ভক্তদের মাঝে অভিনেত্রীর দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। যার লাস্যময়ী রূপে যেন বুঁদ হয়ে আছেন সবাই। আজ সেই ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার জন্মদিন। 

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, এবারের জন্মদিনটা খুব সাদামাটাভাবেই কাটবে। কারণ, কয়েক দিন ধরে আমার একমাত্র সন্তান আরশিয়া উমাইজা জ্বরে ভুগছে।

আরো পড়ুন: গায়ে হলুদে রাধিকা সেজেছিলেন বাঙালির হাতে তাজা ফুলের স্নিগ্ধতায়

তিনি আরও বলেন, এমনিতেই জন্মদিন বা অন্যান্য বিশেষ দিন আমাকে খুব একটা টানে না। তারপরও মেয়েটা বড় হওয়ার পর থেকে নানানভাবে আমাকে সারপ্রাইজ দেয়। ওর ছোট ছোট সারপ্রাইজ আমাকে অনেক আনন্দ দেয়। এবার উমাইজা অসুস্থ থাকার কারণে কোনো কিছু ভালো লাগছে না।

১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। 

পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।

এসি/  আই.কে.জে/

জন্মদিন পূর্ণিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250