সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় পার্টিই হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল। বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। আর উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে।

রোববার (২৮শে জানুয়ারি) সন্ধ্যায় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’

আরও পড়ুন: সন্ধ্যায় স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

এবারে সংসদ নির্বাচনে জাতীয় পার্টি পায় মাত্র ১১টি আসন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থীরা পান ৬২টি আসন। নির্বাচনের পর থেকে বিরোধী দলীয় আসনে জাতীয় পার্টি নাকি স্বতন্ত্র প্রার্থীদের জোট বসবে এটা নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে টানা দুই মেয়াদ ধরে সংসদের প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়া জাতীয় পার্টিই বসছে বিরোধী দলের আসনে। 

এদিকে স্বতন্ত্র সংসদ সদস্যদের আজ সন্ধ্যায় গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদের ভূমিকা কী হবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে। 

এসকে/ 

জিএম কাদের সংসদ বিরোধীদলীয় নেতা উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250