শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

মোমো কিনে না দেওয়ায় থানায় অভিযোগ স্ত্রীর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্ত্রীর রাগ! কারণ একটাই, স্বামী রোজ বাড়িতে কেন মোমো নিয়ে আসেন না? রাগের মাথায় বরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী। এমনকি অবশেষে বাপের বাড়ি চলে গেলেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগ্রায়। 

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন দু’জনকেই পারিবারিক কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়। স্ত্রী কাউন্সিলারকে জানান, বিয়ের আগে তিনি নিয়মিত মোমো খেতেন। দু’জনের বিয়ে হয়েছে ছ’মাস। প্রথম দিকে তার স্বামী রোজ বিকেলেই তার জন্য মোমো কিনে আনতেন। তবে যত দিন গড়াতে থাকল, ততই কমতে থাকল মোমো আনার পরিমাণ। বিগত দু’মাস ধরে এই নিয়ে দম্পতির মধ্যে রোজ ঝগড়া-আশান্তি লেগেই থাকত। একদিন ঝগড়া করে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলেন তিনি। শুধু তা-ই নয় থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগও জানিয়ে আসেন এবং বিবাহবিচ্ছেদের দাবি করেন।

আরো পড়ুন : এক প্লেট বিরিয়ানির দাম ৩০ হাজার টাকা!

তার স্বামী বলেন, বৌয়ের মোমো প্রেমের কথা তিনি জানতেন। যেদিন অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হত, সেদিন তিনি আর মোমো কিনে আনতে পারতেন না। 

দুই পক্ষের কথা শুনে শেষমেশ কাউন্সিলার দু’জনের ঝগড়া মেটাতে সক্ষম হয়েছেন। মহিলার স্বামীকে কাউন্সিলার বলেছেন সপ্তাহে অন্তত দু’দিন বৌয়ের জন্য মোমো কিনে আনতেই হবে তাকে। কাউন্সিলারের কথায় রাজি হয়েছেন স্বামীও, স্ত্রীও তাতে সম্মতি জানিয়েছেন। অবশেষে বাড়ি ফিরেছেন সেই মহিলা।

এস/ওআ/ আই.কে.জে/


স্ত্রী মোমো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250