বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবিতে সিপিজের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় তৎপর যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একইসঙ্গে সংস্থাটি সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে। 

আজ বুধবার (১৭ই ডিসেম্বর) সিপিজে ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে সিপিজে এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের সমন্বয়কারী কুনাল মজুমদার বলেছেন, ‘একটি ঐতিহাসিক নির্বাচনের কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করার জন্য সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা গণতন্ত্রের স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে।'

তিনি বলেন, ‘বাংলাদেশের কর্তৃপক্ষকে অবিলম্বে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য সংবাদমাধ্যমের সদস্যদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে।’

গত ১৪ই ডিসেম্বর (রোববার) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তিনি নিজেই মোবাইল ফোনে বিষয়টি গণমাধ্যমকে জানান। রাত সাড়ে ৮টার দিকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি জিম সেন্টার থেকে ডিবি প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে তুলে আনা হয়।

পরদিন সকালে জানা যায়, আনিস আলমগীরসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। বিকালে ডিবিপ্রধান ওই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।  

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় আনিস আলমগীর ছাড়া আরো ৩ জনকে আসামি করা হয়েছে। জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।মামলার অপর আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মারিয়া কিসপট্টা (ফ্যাশন মডেল) ও ইমতু রাতিশ ইমতিয়াজ (উপস্থাপক)।

জে.এস/

সিপিজে আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250