রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

একযোগে নাসা ছাড়লেন প্রায় ৪ হাজার কর্মকর্তা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘বিলম্বিত পদত্যাগ কর্মসূচি’র আওতায় এ পর্যন্ত প্রায় ৪ হাজার কর্মকর্তা পদত্যাগ করেছেন। গতকাল শনিবার (২৬শে জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় নাসা।

সংস্থাটির মুখপাত্র শেরিল ওয়ার্নার ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) বলেন, ‘এই পদত্যাগের সংখ্যা নাসার মোট কর্মীর প্রায় ২০ শতাংশ। ফলে নাসার কর্মী ১৮ হাজার থেকে কমে ১৪ হাজারে নেমে এসেছে। এ ছাড়া নিয়মিত অবসর এবং অন্যান্য কারণে আরও ৫০০ জন কর্মী নাসা ছেড়েছেন।’

ওয়ার্নার জানান, কর্মসূচির দ্বিতীয় ধাপ শুক্রবার (২৫শে জুলাই) রাত ১২টায় শেষ হয়। এ পর্বে ৩ হাজার কর্মকর্তা পদত্যাগের আবেদন করেন। এর আগে প্রথম ধাপে আরও ৮৭০ জন কর্মী স্বেচ্ছায় পদত্যাগে সম্মত হন। এই গণপদত্যাগকে ট্রাম্প প্রশাসনের ‘ফেডারেল কর্মী বাহিনী হ্রাস’ নীতির অংশ হিসেবে দেখা যাচ্ছে।

প্রশাসনের অধীনে কাজ করা সরকারি দক্ষতাসংক্রান্ত বিভাগ নাসায় বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের সুপারিশ করে। এ বিষয়ে মন্তব্য চেয়ে এনপিআর হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ওয়ার্নার জানান, পুরো কর্মী হ্রাস কবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ছাড়া ছাঁটাইয়ের ফলে নাসার কার্যক্রমে কী প্রভাব পড়বে, সে বিষয়েও সংস্থাটি এনপিআরের প্রশ্নের উত্তর দেয়নি।

নাসার জন্য বাজেট কমানোর প্রস্তাবও দিয়েছে ট্রাম্প প্রশাসন। ২০২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুযায়ী, সংস্থাটির বাজেট প্রায় ২৪ শতাংশ কমিয়ে ২৫ বিলিয়ন ডলার থেকে ১৯ বিলিয়ন ডলারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। যদিও কংগ্রেসের উভয় কক্ষে এই বাজেট হ্রাসের বিরুদ্ধে আলোচনা চলছে এবং বর্তমান বাজেট ধরে রাখার সম্ভাবনাও রয়েছে।

নাসা পদত্যাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250