রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে *** নিউইয়র্কে করোনা মহামারি তহবিল আত্মসাৎ, ৮ বাংলাদেশির দোষ স্বীকার *** টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার *** তারেক রহমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে গেলে বিএনপিই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে *** অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা *** মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব পেয়েছেন কি তামিম? *** এমপিদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রীদের শপথ বিকেল ৪টায় *** তারেক রহমানের মন্ত্রিসভার আলোচনায় যারা

১৬ বছর আগে বুড়িগঙ্গার তীরে ধারণ করা ‘ইত্যাদি’ আবার পর্দায়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের সঙ্গে হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

তিন যুগ ধরে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ২০০৯ সালের আগস্টে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব। দেখা যাবে আগামীকাল শুক্রবার, ১লা আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদির এই পর্বে রয়েছে সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের গান। বর্ষাকাল নিয়ে ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে একটি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তার এবং ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষ্মণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ওপর রয়েছে চমৎকার দুটি প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন; যিনি জীবনের অর্ধেক সময় এই নিদর্শন সংগ্রহের পেছনে ব্যয় করেছেন।

নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগনে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

জে.এস/

ইত্যাদি হানিফ সংকেত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250