বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

বিজেএমসি’র সমস্যা সমাধানে বস্ত্র ও পাট উপদেষ্টার আশ্বাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘এতোদিন শুধু পদ্মাসেতু, মেট্টোরেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিলো বেশি। বিজেএমসি-তে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যতো সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করবো।’ 

রোববার (১ লা সেপ্টেম্বর) বিজেএমসি প্রধান কার্যালয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। 

এর আগে সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ তার বক্তব্যে বিজেএমসি'র সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয় গৃহীত  উদ্যোগ বিষয়ে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  

আরও পড়ুন: তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অফিস শুরু করেছেন ড. ইউনূস

অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার বিভিন্ন সমস্যা যেমন- মিল বন্ধ হওয়াসহ  চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়। 

বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, বিজেএমসি’র পরিচালক, উপদেষ্টা এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভায় উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেনের নিকট বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২ শতাংশ উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন। 

এসি/কেবি

উপদেষ্টা এম সাখাওয়াত বিজেএমসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250