বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য *** টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট *** ভারতের লাদাখ অঞ্চলের ২৮ এলাকার নতুন নাম দিয়ে মানচিত্র প্রকাশ করল চীন, দিল্লির প্রতিবাদ *** এক ম্যানচেস্টার হেরেছে, আরেক ম্যানচেস্টার জিতবে তো *** বাংলাদেশের বিপক্ষে ‘নাটক’ করায় আফগানদের নিয়ে হাস্যরস *** ড. ইউনূসকে হেনস্তা আ. লীগের হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ: রিজভী *** সরকার আমার পক্ষে, ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি: চুয়েট ভিসি *** যন্তর মন্তরে অনুপ্রবেশ মামলায় ৫ দিনের জন্য কারাগারে সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ *** টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট *** গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি-সংগৃহীত

কুড়িগ্রামের চরাঞ্চলে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ফলন ভালো হয়েছে। কম খরচ ও পরিচর্যায় ভুট্টা চাষ হওয়ায় অন্য ফসলের তুলনায় আগ্রহ বেড়েছে চাষিদের। এ বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলার প্রত্যন্ত চরাঞ্চলে নদ-নদীর অববাহিকায় ভুট্টা চাষ ভালো হয়েছে। গত বছরের তুলনায় ১২২০ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মো. সেকেন্দার আলী বলেন, ‘আমি ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ধান চাষের চেয়ে ভুট্টায় খরচ কম, লাভ বেশি। এ ছাড়া ভুট্টা গাছের রোগবালাই খুব কম। ভালো পরিচর্যা করলে ফলন ভালো পাওয়া যায়।

আরো পড়ুন: জয়পুরহাটে বাড়ছে সূর্যমূখী চাষ

নাগেশ্বরী উপজেলার সঞ্জুয়ারভিটা গ্রামের আশরাফুল ইসলাম বলেন, ‘আমি ২ বিঘা জমিতে আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এক সপ্তাহের মধ্যে ভুট্টা ঘরে তুলতে পারবো। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৫-৬ হাজার টাকা। বিঘাপ্রতি খরচ বাদে ১৮-২৫ হাজার টাকা লাভ হবে।’

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চলতি মৌসুমে জেলায় ১৬ হাজার ৭৭৪ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১২২০ হেক্টর বেশি। ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং সার-বীজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ায় তারা ভুট্টা চাষে ঝুঁকেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।’

এসি/ আই.কে.জে/ 



ভুট্টা চাষ চরাঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250