শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনায় অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। নেত্রকোনার কলমাকান্দায় এ ঘটনা ঘটেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম। ওই মাদকাসক্ত যুবকের নাম শাহজাহান মিয়া (২৫)। তিনি উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে।

শুক্রবার রাতে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন গণমাধ্যমে এ তথ্য জানান।

ওসি জানান, শাহজাহান একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করত, মারধর করত। শেষে অতিষ্ঠ হয়ে পুলিশে বিষয়টি জানান মা সাজেদা খাতুন।

আরও পড়ুন: ৫০০ টাকায় সন্তান দত্তক, মায়ের কোলে ফিরিয়ে দিলেন ইউএনও

মায়ের অভিযোগ পেয়ে উপজেলা সদরের মুক্তিচর এলাকা থেকে পুলিশ তাকে মাদকসেবনরত অবস্থায় আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শাহজাহান তার নিজের অপরাধ স্বীকার করে নেন। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

রাতেই শাহজাহান মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন।

এসি/ আই.কে.জে/

মাদকাসক্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250