সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

ডাব ভালো না খারাপ, বাইরে থেকেই বুঝুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডাবের পানি স্বাস্থ্যের জন্য সবসময়ই উপকারি। বিশেষ করে অতিরিক্ত গরমে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম-সহ জরুরি খনিজের ঘাটতি পূরণ করতে এর জুড়ি নেই। এছাড়া শরীর ঠান্ডা রাখে ডাবের পানি। কিন্তু আপনি চাইলে ডাব ভালো না খারাপ, বাইরে থেকেই বুঝতে পারবেন।

অনেক রোগের রোগীকে চিকিৎসক ডাবের পানি পানের পরামর্শ দেন। কিন্তু কোন ডাব তাজা, কোনটিতে বেশি পানি রয়েছে তা বাইরে থেকে বোঝা মুশকিল। সহজ কিছু বিষয় খেয়াল রাখলে বাইরে থেকে দেখেও বুঝতে পারবেন কোন ডাবটি ভালো আর কোনটি খারাপ। চলুন জেনে নিই বিস্তারিত- 

আরো পড়ুন : কোরবানির আগে এই কাজগুলো করে রাখুন

ডাবের রঙ ও গঠন 

প্রথমেই ডাবের গঠন আর রঙ দেখতে হবে। বাইরে থেকে দেখতে উজ্জ্বল, মসৃণ ও দাগহীন হলে বুঝতে হবে এই ডাব ভালো। যদি ডাবের গায়ে বাদামি ছোপ থাকে, কোনো অংশ একটু নরম লাগে তাহলে সেই ডাব না কেনাই ভালো। 

ওজন 

ডাব ধরে দেখুন। যদি ওজন বেশি হয় তাহলে বুঝবেন এতে পানি বেশি থাকবে। পাশাপাশি ডাবটি একবার ঝাঁকিয়ে দেখুন ভেতর থেকে পানির কেমন শব্দ আসছে। শব্দে আন্দাজ করতে পারবেন ভেতরে কতটুকু পানি আছে। 

ছোট গর্ত 

ডাবের নীচের অংশে তিনটি চোখের মতো ছোট গর্ত থাকে। এগুলো একটু ভেজা ও সামান্য নরম হলে বুঝতে হবে ডাবটি টাটকা।

গোলাকার গড়ন 

অনেক সময় আকারে ছোট গোল ধরনের ডাব দেখা যায়। ছোট হলেও এসব ডাবে সাধারণত প্রচুর পানি থাকে।

তাই ডাব কিনতে গেলে চার পাঁচটি ডাব হাতে তুলে ওজন আন্দাজ করুন। যেটি ভারী সেটি কিনুন। এই ডাবে বেশি পানি থাকার সম্ভাবনা রয়েছে। 

এস/  আই.কে.জে

টিপস ডাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250