রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন

এই নিয়মে ভাত খেলে বাড়বে না মেদ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ওজন কমাতে গিয়ে প্রথমেই ভাত খাওয়া বাদ দেন। তবে খাদ্যতালিকা থেকে ভাতসহ বিভিন্ন কার্বোহাইড্রেট বাদ দিয়ে ওজন কমলেও শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। আবার কার্ব গ্রহণ না করলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এ কারণে অনেক পুষ্টিবিদই জানাচ্ছেন, ভাত খাওয়া মানেই হু হু করে ওজন বাড়বে এমনটা কিন্তু নয়। তাদের মতে, সকাল-বিকেল এক থালা ভাত নিয়ে বসা যেমন কাজের কথা নয়, ঠিক তেমনই তাকে পুরোপুরি বাদ দেওয়াও উচিত নয়। কিন্তু এই নিয়মে ভাত খেলে বাড়বে না মেদ!

সুষম খাদ্যতালিকায় অবশ্যই ভাত রাখা উচিত, তবে তা পরিমাণমতো। শরীর ভালো রাখতে দিনে ১৫০ গ্রামের মতো ভাত খেতে পারেন।

ফ্যাট জাতীয় খাবার খেলে ওজন বেড়ে যায় অনেকটা। তবে ভাতে ট্রান্স ফ্যাট থাকে না। এতে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা শরীরে পর্যাপ্ত শক্তি জোগায়। এতে উপস্থিত ফাইবার পেটের সমস্যা কমাতে, ওজন ও রক্তচাপ বশে রাখতে সাহায্য করে।

ভাত খেলেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে সেই ভয়ে অনেক ডায়াবেটিক রোগীও ভাত ছেড়েছেন। ডায়াবেটিস থাকলে ভাতের পাশাপাশি শাকসবজি ও সালাদ রাখুন এক বা আধা কাপ ভাতের সঙ্গে।

আরো পড়ুন : পরকীয়া সম্পর্ক দিন দিন বাড়ছে! কারণ ও প্রতিকার কী?

ওজন ঝরাতে চাইলে ভাত খাওয়ার সময় কোন কোন বিষয়ে মাথায় রাখবেন?

ক্যালোরি মেপে খান

ভাত খাওয়া উপকারী বলে ৪ বেলা ভাত খাওয়া কিন্তু চলবে না! পরিমাণ কিন্তু বড় বিষয়। সারা দিনে আপনি কতটা ক্যালোরি ঝরাচ্ছেন, তার উপরই নির্ভর করবে দিনে ঠিক কতটা ভাত খাওয়া উচিত।

শাক-সবজি রাখুন

ভাতের সঙ্গে পাতে বেশি শাক-সবজি রাখুন। সবুজ শাক-সবজি ফাইবার ও প্রোটিনের ভালো উৎস। তাই পেট অনেকক্ষণ ভরা থাকবে।

সেদ্ধ ভাত খান

প্রতিদিনের খাদ্যতালিকায় সেদ্ধ করা ভাত রাখুন। ভাতের সঙ্গে তেল, ঘি মেশালে তার পুষ্টিগুণ কমে যায়। তাছাড়া ওজন বেড়ে যেতে পারে।

বাদামি চালের ভাত খান

ব্রাউন বা বাদামি চালের ভাত খান। এতে ফাইবারের মাত্রা বেশি থাকে। সাদা চালের তুলনায় ক্যালোরিও কম থাকে এতে। তাই ওজন ঝরাতে চাইলে খাদ্যতালিকা থেকে ভাত একেবারে বাদ না দিয়ে, ব্রাউন রাইস খেতেই পারন।

শুধু দুপুরে ভাত খান

সকালে বা রাতে নয় দুপুরে ভাত খাওয়ার অভ্যাস গড়ুন। রাতে খুব ভারি খাবার খেলে বিপাকক্রিয়ায় সমস্যা হয়। তাই রাতে নয়, দিনের বেলায় ভাত খান। ওজন ঝরাতে রাতে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন।

সূত্র: হেলথলাইন/এনডিটিভি

এস/ আই.কে.জে/


ভাত মেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250