বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৭শে ডিসেম্বর) তাকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আটকের পর আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত একেএম শহীদুল ইসলাম গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উপাধ্যক্ষ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে শাহবাগে শরিফ ওসমান বিন হাদির কবরের কাছে গিয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে 'চাঁদাবাজ ও সন্ত্রাসী' বলে চিৎকার করেন একেএম শহীদুল ইসলাম।

ওসি মনিরুজ্জামান বলেন, 'ঘটনাস্থলে থাকা বিএনপিকর্মীরা সেসময় ওই কথা শুনে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।'

ওসি আরও বলেন, 'ওই ব্যক্তি সবার সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আপত্তিকর কথা বলছিলেন। বিএনপির কর্মীরা তাকে আটক করে আমাদের হাতে তুলে দেওয়ার পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।'

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250