মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান *** আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর *** সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সেবার মান বাড়বে তো? *** বিটিভির লোগো বদলানোর উদ্যোগে বিশিষ্টজনদের আপত্তি *** বরেণ্য শিল্পীদের স্মৃতিমাখা লোগোয় পরিবর্তন আনছে বিটিভি, মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার শঙ্কা *** নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি: গবেষণা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

চীনা প্রতিষ্ঠানগুলোর তৈরি ক্যামেরা বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এগুলোতে নিরাপত্তা দুর্বলতা থাকায় উদ্বেগ বাড়ছে। ছবি: এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটজিপিটি মানুষের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রমাণ পেয়েছেন আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা। প্রতিষ্ঠানটির খ্যাতনামা মিডিয়া ল্যাব পরিচালিত এক নতুন গবেষণায় দেখা গেছে, যারা লেখালেখির কাজে চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের মস্তিষ্কে অন্যদের তুলনায় মস্তিষ্কের কার্যকলাপ ও চিন্তাশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

গবেষণাটি চার মাস ধরে পরিচালিত হয়। তবে এখনো পিয়ার-রিভিউর অপেক্ষায় রয়েছে। এতে ১৮ থেকে ৩৯ বছর বয়সী মোট ৫৪ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। তাদের তিনটি দলে ভাগ করা হয়—একটি দল চ্যাটজিপিটি ব্যবহার করে রচনা লেখে, আরেকটি গুগল সার্চ ব্যবহার করে এবং তৃতীয় দল কোনো প্রযুক্তি ব্যবহার না করে নিজে চিন্তা করে রচনা লেখে। তথ্যসূত্র ফিউচারিজমের।

প্রথম তিন মাস প্রতিটি দলের সদস্যদের একটি করে রচনা লেখার কাজ দেওয়া হয়। চতুর্থ মাসে প্রতিটি দলের কিছু সদস্যের রচনা লেখার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। অর্থাৎ, দলগুলোর মধ্যে যারা চ্যাটজিপিটি ব্যবহার করত না, তাদের মধ্যে কেউ কেউ চতুর্থ মাসে এর ব্যবহার শুরু করেছে। আবার দলগুলোর মধ্যে যারা চ্যাটজিপিটি ব্যবহার করত, তাদের মধ্যে কিছু অংশগ্রহণকারী চতুর্থ মাসে এর ব্যবহার বন্ধ করতে বলা হয়। এ সময় অংশগ্রহণকারীদের মস্তিষ্কে সংযুক্ত ছিল ইইজি (Electroencephalogram) যন্ত্র, যা তাদের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করে।

গবেষণার ফলাফল ছিল বিস্ময়কর। চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মস্তিষ্কে নিউরাল, ভাষাগত এবং আচরণগত স্তরে ক্রমাগত দুর্বলতার লক্ষণ দেখা যায়। তাদের মধ্যে রচনা লেখার ক্ষেত্রে আগ্রহ কমে যেতে থাকে এবং ইইজি যন্ত্রে ধরা পড়ে ‘নিউরাল সংযোগ দুর্বলতা এবং আলফা ও বিটা তরঙ্গের অপর্যাপ্ত সক্রিয়তা’।

তুলনামূলকভাবে গুগল সার্চ রচনা লেখা ব্যক্তিদের মস্তিষ্কে মাঝারি মাত্রার সক্রিয়তা দেখা যায় এবং প্রযুক্তি ব্যবহার না করা দলের ছিল সবচেয়ে শক্তিশালী মানসিক সক্রিয়তা।

এ ধরনের ফলাফল একেবারে নতুন নয়। এর আগেও এমআইটির গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটির নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে একধরনের নির্ভরতা তৈরি হয়, যা ‘নেশা’ এবং ‘বিচ্ছেদজনিত উপসর্গ’-এর মতো আচরণে প্রকাশ পায়। একইভাবে, কার্নেগি মেলন ও মাইক্রোসফটের এক যৌথ গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চ্যাটবট ব্যবহারে ব্যবহারকারীদের বিশ্লেষণী চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়ছে।

এ ছাড়া ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একাধিক গবেষণার বিশ্লেষণে জানিয়েছে, চ্যাটজিপিটিসহ এ ধরনের প্রযুক্তি মানুষের চিন্তার ক্ষমতা হ্রাস করছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিকও স্বীকার করেছেন, তিনি চ্যাটবটের অতিরিক্ত ব্যবহার করে নিজের মানসিক দক্ষতা হারিয়ে ফেলেছেন।

মানসিক স্বাস্থ্যের ওপরও চ্যাটজিপিটির ব্যাপক প্রভাব রয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফিউচারিজম জানায়, অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটিতে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছেন এবং একপ্রকার মনস্তাত্ত্বিক বিভ্রমে ভুগছেন। কেউ কেউ নিজের ওষুধ খাওয়াও বন্ধ করে দিয়েছেন, কারণ চ্যাটজিপিটি তা করতে বলেছে।

চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

🕒 প্রকাশ: ০৩:২৭ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:০৮ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

🕒 প্রকাশ: ০৩:০২ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৬

Footer Up 970x250