রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প *** দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘আসিফ নজরুলের চরিত্র খন্দকার মোশতাকের মতো, তারা মনে হয় আত্মীয়’

কচুর মুখী দিয়ে ইলিশ রান্না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারা বছরই পাওয়া যায় কচুর মুখী। কচুর মুখী দিয়ে ভর্তা থেকে শুরু করে ঘণ্ট, ডাল ইত্যাদি খেতে পছন্দ করেন অনেকেই। তবে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্নার স্বাদ সবকিছুকেই যেন হার মানায়। খুবই সুস্বাদু এই পদ তৈরি করতেও বেশ কম সময় লাগে। চলুন জেনে নেয়া যাক কচুর মুখী দিয়ে ইলিশ রান্নার রেসিপিটি-

উপকরণ

১. ইলিশ মাছ ৪ টুকরো

২. কচুর মুখী ২৫০ গ্রাম

৩. আদা বাটা ২ টেবিল চামচ

৪. জিরা বাটা ২ টেবিল চামচ

৫. রসুন বাটা ২ টেবিল চামচ

৬. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

আরো পড়ুন : ঘরেই খুব সহজে তৈরি করুন মেক্সিকান সালাদ

৭. লবণ স্বাদমতো

৮. হলুদ গুঁড়া ও

৯. মরিচ গুঁড়া পরিমাণ মতো।

পদ্ধতি

প্রথমে মাছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। এবার সব বাটা মসলা আর লবণ দিয়ে কচুর ছড়া কষিয়ে নিন। কষানো হলে তাতে পানি দিয়ে চুলায় আঁচ কমিয়ে রান্না করুন।

কচুর মুখী সেদ্ধ হলে তাতে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এর উপর কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। গরম-গরম পরিবেশন করুন জিভে জল আনা কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোল।

এস/ আই.কে.জে/


ইলিশ কচুর মুখী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250