শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

মঙ্গলবার বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আগামী মঙ্গলবার (৩রা ডিসেম্বর) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। রোববার এ বিষয়ে একটি স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

‘বিশেষ সভা অনুষ্ঠান’ শীর্ষক ওই স্মারকে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (৩রা ডিসেম্বর) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ঠা নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা করেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন অ্যাটর্নি জেনারেল

উল্লেখ্য, সাধারণত বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে ফুল কোর্ট সভায় সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়। এছাড়া বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও ফুল কোর্ট সভায় আলোচনা হয়। প্রধান বিচারপতি পদাধিকারবলে এ সভায় সভাপতিত্ব করেন।

এসি/কেবি


প্রধান বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250