বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বোলারদের তোপে একশ’র আগেই থামল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারতের মিশন শুরু হলো বুধবার (৫ই জুন)। টসে জিতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রোহিত শর্মার দল আয়ারল্যান্ডকে ফিল্ডিংয়ে পাঠায়। প্রতিপক্ষ আয়ারল্যান্ড শুরু থেকেই খাবি খেয়েছে হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহদের সামনে। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে তারা গুটিয়ে গেছে ৯৬ রানে।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আয়োজন করল নিউইয়র্কের নাসাউ। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্রপ-ইন পিচের এই ভেন্যুতে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। সেই রান করতে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে আসা প্রোটিয়াদের ১৬.২ ওভার লেগে যায়। তারপর থেকেই চলছে নাসাউয়ের পিচ নিয়ে আলোচনা–সমালোচনা। যা ভারত–আয়ারল্যান্ডের ম্যাচ চলাকালেও সামাজিক মাধ্যম টুইটারের আলোচ্য বিষয়ের একটি।

আরো পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে ভারত

এমন পিচে ভারতীয় পেসারদের মোকাবিলায় দারুণভাবে ব্যর্থ হয়েছেন পল স্টার্লিং ও জর্জ ডকরেলরা। হার্দিক পান্ডিয়ার কিছুটা লাফিয়ে ওঠা বলে তৃতীয় ওভারেই ক্যাচ তুলে বসেন আইরিশ অধিনায়ক স্টার্লিং (২)। দলীয় ৭ রানেই তারা প্রথম উইকেট হারায়। আর মাত্র ২ রান যোগ হতেই একই ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান আরেক ওপেনার অ্যান্ড্রু বালবার্নিও (৫)। এভাবে দলীয় ৫০ রান পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আইরিশরা। একপর্যায়ে মনে হয়েছিল তারা চলতি আসরের সর্বনিম্ন রানে অলআউট হতে যাচ্ছে!

এইচআ/ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত-আয়ারল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250