শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

৪৫টি কারাগারে দেখানো হচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারসহ পাঞ্জাবের মোট ৪৪টি কারাগারে থাকা আসামিদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে রোববারের (২৩শে ফেব্রুয়ারি) ভারত-পাকিস্তান ম্যাচ দেখার। কারাগারে বসে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়া ম্যাচটি যেন আসামিরা নির্বিঘ্নে দেখতে পারেন, এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে (কারা) নির্দেশ দিয়েছেন প্রদেশটির স্বরাষ্ট্রসচিব নুরুল আমিন মেনগাল।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বে উত্তেজনা বা রোমাঞ্চ কতটা, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরও এই ম্যাচ নিয়ে উত্তেজনা বোঝাতে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা চ্যাম্পিয়নস ট্রফিতে চলমান আজকের ম্যাচটি নিয়েই।

এমনিতেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার রেণু ওড়ে। এমন উত্তেজনাময় একটি ম্যাচ উপভোগ করার অধিকার তাই কেড়ে নেওয়া হয়নি পাঞ্জাবের বিভিন্ন কারাগারে থাকা আসামিদেরও।

হা.শা./ আই.কে.জে/   



ভারত-পাকিস্তান ম্যাচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250