মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

জোহরান মামদানির টিমের নেতৃত্ব দেবেন ৫ নারী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

নিউইয়র্ক সিটির কুইন্স বরোর ফ্লাশিং মিডোস-করোনা পার্কের সংবাদ সম্মেলনে টিমের পাঁচজনকে নিয়ে হাজির হন জোহরান মামদানি। ৫ই নভেম্বর ২০২৫ ছবি: এএফপি

জোহরান মামদানির টিমের নেতৃত্ব দেবেন ৫ নারী। তারা হলেন- লিনা খান, মারিয়া টরেস স্প্রিঞ্জার,  গ্রেস বনিলা, মেলানি হার্টজগ ও এলানা লিওপোল্ড।

জয়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জোহরান মামদানি। বুধবার (৫ই নভেম্বর) নিউইয়র্ক সিটির কুইন্স বরোর ফ্লাশিং মিডোস করোনা পার্কের তার টিমের পাঁচ নারীর নাম ঘোষণা করেন।

গত মঙ্গলবার নিউইয়র্কের মেয়র পদে নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি। তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দুই লাখ বেশি ভোট পান। সেইসঙ্গে আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হন। এর আগে ১৮৯২ সালে নিউইয়র্ক প্রথম কনিষ্ঠ মেয়র পেয়েছিল। নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র মামদানি। খবর নিউইয়র্ক টাইমসের

সংবাদ সম্মেলনে জোহরান মামদানি বলেন, ‘প্রচারণার কবিতা শেষ হতে পারে, কিন্তু শাসনব্যবস্থার সুন্দর গদ্য সবেমাত্র শুরু হয়েছে।’

জোহরান মামদানি সাবেক সহ-সভাপতি পদে নিয়োগ দিয়েছেন ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারপারসন লিনা খান, নিউইয়র্ক সিটির সাবেক প্রথম ডেপুটি মেয়র মারিয়া টরেস স্প্রিংগার, ইউনাইটেড ওয়ে অফ নিউইয়র্ক সিটির প্রধান গ্রেস বনিলা, স্বাস্থ্য ও মানবসেবার সাবেক ডেপুটি মেয়র মেলানি হার্টজগ ও রাজনৈতিক পরামর্শদাতা এলানা লিওপোল্ডকে।

সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর সঙ্গে কাজ করা রাজনৈতিক কৌশলবিদ এলানা লিওপোল্ড দলের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক তিন মেয়রের অধীনে কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী মামদানি বলেন, ‘আমি চাই এই দলটি আমাকে ‘নতুন সমাধানের মাধ্যমে পুরোনো সমস্যা সমাধানের প্রতিশ্রুতি’ ঘিরে ঐক্যবদ্ধ একটি প্রশাসন গড়ে তুলতে সাহায্য করুক।’

জোহরান মামদানি প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের পূর্বাভাস দেননি। তিনি পুলিশ কমিশনার জেসিকা টিশকে সঙ্গে রাখতে চান। তবে তিনি গ্রহণ করবেন কী না জানা যায়নি।

জে.এস/

জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250